বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় ৭ লাখ, মৃত্যু ১ হাজার ৮শ ৪৭
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১০:৫৭ এএম

বিশ্বজুড়ে করোনায় বাড়ছেই দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বুধবার (১০ আগস্ট) বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন এবং করোনায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জনের।

এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪১ হাজার ৫৮০ জন।

করোনা শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।

বুধবার (১০ আগস্ট) দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল জাপান; আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জাপানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং এ রোগে মারা গেছেন ১৬২ জন। অন্যদিকে ব্রাজিলে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৫৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২২০ জন।

যুক্তরাষ্ট্রে মৃত ২৪২ জন, নতুন আক্রান্ত ৫৮ হাজার ২২৩ জন,  ইতালিতে মৃত ১৭৭ জন, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৭৮ জন, ফ্রান্সে মৃত ১১১ জন, নতুন আক্রান্ত ৩৮ হাজার ২৩০ জন, অস্ট্রেলিয়াতে মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ২৬ হাজার ৫৩০ জন ও দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন, মৃত ৪০ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫৮২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft