‘ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর দোকান খোলা রাখা সম্ভব না’: নসরুল হামিদ
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩:৫৪ পিএম

ব্যবসায়ীরা চাইলেও রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবেই চালু রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, লোডশেডিংয়ের ফলে কি পরিমাণ সাশ্রয় হয়েছে, সেটি বুঝতে আরও সময় লাগবে।

প্রতিমন্ত্রী আরও জানান, গ্যাস কিনতেও কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার চেষ্টা চলছে। সম্ভাব্য দেশ হতে পারে কাতার। তবে বাস্তবায়নে আরও কয়েক বছর সময় লাগবে।

এদিকে নসরুল হামিদ বলেন, ব্যাটারিচালিত যানবাহনে থিয়াম ব্যাটারি ব্যবহারের অনুরোধ জানাচ্ছি কারণ এতে স্বল্প সময়ে চার্জ হওয়ায় বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft