বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ১০:৫৫ এএম

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ২৮৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ২৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় এক শ।

শুক্রবার (৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৯ হাজার ৬৭২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের এবং শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৬৮২ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৭ হাজার ১৬৬ জন এবং মৃত ২৫৮ জন। ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু ১৬১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২২ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। জাপানে মৃত ১৫৭ জন এবং আক্রান্ত ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮৫ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ২৬১ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৬৬ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft