ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৯:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ‌ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, 'ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেট অভিমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভাড ভ্যানের চালকসহ ২ জন নিহত হন। দুর্ঘটনায় ট্রাকে থাকা আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।'


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft