ভারতে পিকআপভ্যানে ডিজে পার্টি, বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু ১০ জনের
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১১:০২ এএম

ভারতের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থী দল পিকআপভ্যানে করে ডিজে পার্টি করে জল্পেশের শিবমন্দিরের উদ্দেশে যাচ্ছিল।

পথে গাড়িতেই বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু হলো ১০ পুণ্যার্থীর। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্টসার্কিটের ফলে এ দুর্ঘটনা ঘটেছে ।

এ সময় গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার পর ওই ঘটনাটি ঘটে।

পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচেতন হয়ে পড়তে দেখে চালক পিকআপভ্যানটি চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত পুণ্যার্থীদের দাবি, গাড়ির জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়েই এই ঘটনা ঘটেছে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।

গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই শীতলকুচির বাসিন্দা। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।


-জ/অ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft