প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ৭:৪০ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন, ভোট কারচুপি বন্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের বিকল্প নেই।
রবিবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে একথা বলেন তিনি। বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন আওয়ামী লীগের ১২ নেতারা।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তিন শ আসনেই ইভিএম চায়। ভোট ডাকাতি, কারচুপি বন্ধে ইভিএমের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচন ও কমিশনকে অকার্যকর করে বিএনপি। বিএনপির সময় দুই কমিশন দিয়ে আজিজ মার্কা নির্বাচন করেছিলো তারা। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় স্বচ্ছ রাজনীতি ও নির্বাচন করেনি। নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা পরিবর্তনের সুযোগও নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে, কোনো সরকারের অধীনে নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার সহযোগিতা করবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে সরকারের করার কিছু থাকে না।
তিনি বলেন, শেখ হাসিনা এদেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন। বিএনপি হলো বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংসের মূলহোতা।
-জ/অ