বিদ্যুৎ সাশ্রয়ে কমানো হলো রাজশাহীর সড়কের বাতি
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ২:৫৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিদ্যুৎ সাশ্রয়ে কমানো হলো নগরীর সড়কের আলোকায়ন।

নগরীর রাস্তাসমূহের সড়কবাতির প্রতিটি পোলের পরিবর্ততে এখন একটির পর দুইটি পোলের বাতি বন্ধ থাকবে। এতে নগরীতে সড়কবাতির তিন ভাগের দুইভাগই বিদ্যুৎ সাশ্রয় হবে।

গতকাল শনিবার রাত ৮টায় নগরীর তালাইমারি শহীদ মিনার সংলগ্ন বাদুড়তলা মোড়ে তালাইমারি-আলুপট্টি সড়কে বিদ্যুৎ সাশ্রয়ী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপরেই তালাইমারি থেকে আলুপট্টি সড়কের পাশাপাশি বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত, বহরমপুর রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের দৃষ্টিনন্দন সড়কবাতিগুলোর আলো কমানো হয়। সড়কসমূহে বর্তমানে একটি করে পোলের পর দুটি করে পোলের বাতি বন্ধ আছে। সড়কগুলোতে ২টি করে পোলের পর মাত্র একটি করে পোলে আলো জ্বলবে। 

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানিসহ ডলারের সংকট তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী সব বিষয়ে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে রাজশাহী শহরের সড়কগুলোতে যে চমৎকার সড়কবাতি আছে, সেগুলোর একটির পরপর দুটি করে পোলের বাতির আলো বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে দুইটি পোলের পর একটি করে পোলে বাতি জ্বলবে। আর বাঁধের উপর যে বাতিগুলো আছে, সেগুলো রাত ১১টার পর বন্ধ হয়ে যাবে। এতে রাজশাহীতে কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয়    হবে ।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft