বরিশালের সাবেক মেয়র কামালের মৃত্যু
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ২:৩৩ পিএম

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল আর নেই। 

শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহসান হাবিব কামালের ছেলে রুপম জানান, বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন আহসান হাবিব কামাল। 

শনিবার (৩০ জুলাই) রাতে হঠাৎ শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর রাত ১১টার দিকে ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

এদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, আহসান হাবিব কামাল বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রাতের মধ্যেই তার মরদেহ বরিশালে আনা হবে। সকাল থেকে তার বাসভবনে দলের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়া দ্রুতই মরহুমদের জানাজার নামাজ ও দাফন এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সাবেক মেয়র আহসান হাবিব কামালের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft