পল্লবীতে চালককে গলা কেটে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১:২৭ এএম

রাজধানীর পল্লবী থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এই তথ্য জানান।

ওসি পারভেজ বলেন, খুন হওয়া অটোরিকশাচালকের নাম আবদুল লতিফ হাওলাদার (৬০)। আজ রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে লতিফকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি যে অটোরিকশাটি চালাতেন, সেটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। অটোরিকশা ছিনতাই করতে লতিফকে দুর্বৃত্তরা খুন করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ওসি পারভেজ বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

ময়নাতদন্তের জন্য লতিফের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, লতিফ পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরের ট–ব্লক এলাকার একটি বস্তিতে থাকতেন। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। লতিফকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft