দেশে ফিরেছেন ৩২ হাজার ৯১৫ হাজি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬:৩৬ পিএম

হজ পালন শেষে ৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে ফিরেছেন। এখন পর্যন্ত মোট ৯০টি ফিরতি ফ্লাইট দেশে এসেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪০টি ও ফ্লাইনাস পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর হজ ব্যবস্থপনার সদস্যসহ মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে ১৬৫টি হজ ফ্লাইট সৌদি আরবে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft