শাবি শিক্ষার্থী খুনে ব্যবহৃত চাকু ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ২:০১ পিএম

পুলিশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, শাবি শিক্ষার্থী খুনের ঘটনায় ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এসময় তিনি আরও বলেন, আমরা কয়েকজনকে আমাদের জিম্মায় রেখে জিজ্ঞাসাবাদ করছি, যাতে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা যায়। আপাতত তদন্তের স্বার্থে এর বাইরে আর কিছু বলতে  পারছেন না। সময়মতো আমরা তাদের নাম পরিচয় প্রকাশ করব। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft