কানাডার উদ্দেশ্যে গেল বিমানের প্রথম ফ্লাইট
প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:৩৯ পিএম

অবশেষে কানাডার টরন্টোর উদ্দেশে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। বুধবার (২৭ জুলাই)  ভোর সাড়ে ৩টায় বিজি ৩০৫ ফ্লাইটটি টরন্টোর উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

গণমাধ্যমকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে। এ উড়োজাহাজে আসন সংখ্যা ২৯৮টি। সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জানা গেছে, বিমানটিতে মোট আসন সংখ্যার ২৯৮টির মধ্যে যাত্রী ছিল ১৫৪ জন। আসন ফাঁকা ছিল ১৪৪টি।

ফ্লাইটটি সরাসরি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা যাত্রাবিরতি দেবে তুরস্কের ইস্তাম্বুলে। সেখানে জ্বালানি নেওয়া হবে। সে সময় যাত্রীদের বিমানেই থাকতে হবে। তবে টরন্টো থেকে ফেরার সময় সরাসরি ঢাকায় আসবে বিমান।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-টরন্টো রুটে। প্রতি বুধবার বিজি ৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেবে। সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টরন্টো পৌঁছাবে ফ্লাইটটি।

বিমান কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। সেখান থেকে জ্বালানি নিয়ে ১ ঘণ্টা বিরতি শেষে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

ফ্লাইটটি প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি ৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে বিমান। ফেরার পথে যাত্রাবিরতি ছাড়াই একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ ছাড়া প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় যাত্রা করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft