রোম্যান্টিক ছবিতে মুগ্ধতা ছড়াচ্ছেন রাজ-পরী
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:৫৪ পিএম

কতখানি ভালোবাসা থাকলে মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করে ফেলা যায়, তার উদাহরণ শরিফুল রাজ ও পরীমণি। ঢাকাই সিনেমার এই তারকাদ্বয় বিয়ে করেছেন গত বছর। এরপর থেকেই তাদের রোম্যান্টিক মুহূর্তের বিভিন্ন ছবি শেয়ার করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আর সেগুলো দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

গত রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি আপলোড করেন পরীমণি। সেখানে তাকে দেখা গেছে রাজের সঙ্গে নান ভঙ্গিমায় পোজ দিয়েছেন। দু’জনের পরনেই সাদা রঙের পোশাক।

জানা গেছে, ছবিগুলো শনিবারে তোলা। ওইদিনই তারা এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন স্বামী রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখতে। সেখানে তাদেরকে ঘিরে ছিল দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের উচ্ছ্বাস।

আপলোড করা ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন- ‘আমার পরাণ’। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। তাদের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। চিত্রনায়িকা জাহারা মিতু মন্তব্য করেছেন, ‘আল্লাহ এই ভালোবাসা চিরকাল বাঁচিয়ে রাখুন’, অভিনেত্রী ফারিয়া শাহরিন লিখেছেন, ‘মাশাআল্লাহ’, অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘এক জোড়া কবুতর, মন খুলে ওড়ো’।

ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে সাদা রঙের একটি গাউনে। অন্যদিকে রাজ পরেছেন সাদা শার্ট-প্যান্ট, সঙ্গে বাদামি কটি। ছবিতে পরীর বেবি বাম্প স্পষ্টভাবে দৃশ্যমান। অনাগত সন্তানের জন্যও অনেকে শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। 

এরপর চলতি বছরের জানুয়ারিতে তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। তাই সমস্ত কাজ থেকে বিরত আছেন। অন্যদিকে ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রাজ। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে তার আরেকটি সিনেমা ‘হাওয়া’।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft