কানাডায় একাধিক বন্দুক হামলা; জরুরী অবস্থা জারি
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৯:৫৫ পিএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সোমবার ভোররাতে বন্দুক হামলার একাধিক ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। 

হামলার পর পুলিশ ল্যাংলি শহরের একাধিক জায়গায় গোলাগুলি হতে পরে আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের সতর্ক থাকার ও ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দেয়। সিবিসি নিউজক এ তথ্য জানিয়েছে।

রয়াল কানাডিয়ান মাউন্টেন্ড পুলিশের একজন মুখপাত্র সিবিসি নিউজকে বলেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন তিনি তা নির্দিষ্ট করে বলেননি। নিহতরা গৃহহীন এবং পুলিশের ধারণা তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মেইল বা ফোনে সাড়া পাওয়া যাচ্ছে না।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft