প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৮:১৩ পিএম

আপত্তির মুখে নিজেদের ফেসবুক পেজ থেকে পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেওয়া ছবিটি সরিয়ে নিয়েছে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পর আজ রোববার ছবিটি সরানো হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা ব্যবহার করেছে তাতে আপত্তি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা আশা করি পাকিস্তান হাইকমিশন এটি প্রত্যাহার করবে।'
তবে পাকিস্তান হাইকমিশন বলেছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক বন্ধুপ্রতীম দেশের ক্ষেত্রেও তারা তাদের সামাজিক প্লাটফর্মে পতাকার ছবি সেভাবে ব্যবহার করেছে। কোনো খারাপ উদ্দেশ্য নেই।
প্রসঙ্গত, ঢাকার পাকিস্তান হাইকমিশন গত বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা আপলোড করে। সেখানে গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। এর পর থেকেই সামাজিকমাধ্যমে তোলপাড় শুরু হয়।
-জ/আ