কেরালার পর দিল্লিতে মাঙ্কিপক্স, রোগী বেড়ে ৪
প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ১:৩২ পিএম

মাঙ্কিপক্স ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতে। দেশে আরও এক মাঙ্কি ভাইরাসে আক্রান্তের হদিস পাওয়া গেল। এ বার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত চার জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল।

তবে তাৎপর্যপূর্ণ হল, সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনও যোগ নেই। এর আগে কেরালায় যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও কিভাবে মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হলেন, তাতে উদ্বেগ বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ভারতে কেরালাই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস পাওয়া যায়। প্রথম যিনি সংক্রমিত হয়েছিলেন, তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখার পর তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই সংক্রমণ ঘটেছে বলে জানা গিয়েছে। 

এর পর, দুবাইফেরত ৩১ বছর বয়সি কেরালার এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হন। দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তিও কেরালার বাসিন্দা। গত ৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে মালাপ্পুরমে ফেরেন তিনি। 

প্রসঙ্গত, শনিবার( ২৩ জুলাই)  মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


-জ/অ


 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft