প্রকাশ: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৭:৩৭ পিএম

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৪৪৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ২৬২ জনের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জনে।
শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
-জ/অ