ব্যাটারিচালিত রিকশা উল্টে ইডেনছাত্রীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ১০:২৯ এএম

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথেই ব্যাটারিচালিত রিকশা উল্টে প্রাণ গেল ইডেন কলেজের এক শিক্ষার্থীর। উম্মে সালমা নামের ২৪ বছর বয়সী ওই তরুণীর বাড়ি ভোলার চরফ্যাশনের আসলামপুরে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে লঞ্চে করে ঢাকায় ফেরার পর বংশালের নর্থ সাউথ রোডে তিনি দুর্ঘটনায় পড়েন।

তার সঙ্গে থাকা চাচাতো ভাই মো. হাসান বলেন, সালমা ইডেনের বাংলা বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন তিনি। ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতে তারা একসঙ্গেই লঞ্চে করে ঢাকায় ফেরেন।

হাসান বলেন, সদরঘাট নেমে ব্যাটারি চালিত রিকশায় করে ইডেনের হোস্টেলে যাচ্ছিলেন সালমা। বোনকে পৌঁছে দিতে তিনিও সঙ্গে ছিলেন। পথে বংশাল নর্থ সাউথ রোডে তাদের রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে সালমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসান জানান, রিকশা থেকে পড়ে তিনিও আঘাত পেয়েছেন। এর মধ্যেই রিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়।

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft