গ্যাস সংকটে সার কারখানা বন্ধ; দৈনিক লোকসান পৌনে ২ কোটি টাকা
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:৩০ এএম

গ্যাস সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সার কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সার কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক। 

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকে সিইউএফএল। পরে গত রোববার রাতে কারখানাটি আবার চালু করা হয়। এবার গ্যাস সংকটে সেখানে উৎপাদনই বন্ধ হয়ে গেলো।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, গ্যাসের ঘাটতি থাকায় সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। তবে কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকার থেকে নির্দেশনা পেলে এবং গ্যাস পাওয়া গেলে কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না। 

সিইউএফএল সূত্র জানায়, কারখানার ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। কিন্তু কারখানার পাইপলাইনে গ্যাসের চাপ কমতে শুরু করায় উৎপাদন বন্ধ করা হলো।

উল্লেখ্য, সিইউএফএলে সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft