ব্রিটেন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে, আরো বাড়ার পূর্বাভাস
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৯:৩৫ এএম আপডেট: ২০.০৭.২০২২ ১০:৩২ এএম

ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ব্রিটেনে গতকাল মঙ্গলবার এই প্রথম তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। লণ্ডনের হিথ্রো বিমান বন্দরের কাছে তাপমাত্রা গতকাল মঙ্গলবার দুপুরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে আজ বুধবার এই তাপমাত্রা আরও বেড়ে ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে।

ব্রিটেন ও ইউরোপে রেকর্ড মাত্রায় তাপদাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক ডজন দমকলকর্মীকে মোতায়েন করা হয়। এভাবে আগুন ছড়িয়ে পরাকে 'গুরুতর ঘটনা' বলে ঘোষণা করেছে। প্রায় আড়াইশো দমকল কর্মী এখন আগুন নেভাতে লড়াই করছে।

লন্ডনসহ পুরো ব্রিটেনের স্বাভাবিক জীবনযাত্রা এই তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে একান্ত প্রয়োজন না হলে লোকজনকে ট্রেনে ভ্রমণ করতে নিষেধ করা হচ্ছে । ব্রিটেনের অনেক স্কুলে তাপপ্রবাহের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে গত কয়েকদিনে ব্রিটেনে এই তাপপ্রবাহের সময় পানিতে ডুবে বা পানির কাছে দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে।  

জরুরি সেবা সংস্থাগুলোর সাহায্য চেয়ে ৯৯৯ নম্বরে কলের সংখ্যাও অনেক বেড়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, গরমের কারণে বয়স্ক মানুষদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে এবং ব্রিটেন এবং অন্য ইউরোপীয় দেশে তাপপ্রবাহে এরকম মৃত্যু বেড়ে যেতে পারে। তীব্র গরমের কারণে ব্রিটেনে এই প্রথম 'রেড এলার্ট' জারি করা হয়, যা এধরনের দুর্যোগে সর্বোচ্চ সতর্কাবস্থা। সোমবার তীব্র তাপে লুটন বিমানবন্দরের রানওয়ে গলে গেলে সেখানে কিছু সময় ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়। এর আগে ২০১৯ সালে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিচ্ছেন, জলবায়ুর পরিবর্তনের কারণেই এরকম তাপপ্রবাহ তৈরি হচ্ছে এবং সামনের বছরগুলোতে এরকম তীব্র তাপপ্রবাহ আরও ঘন ঘন ঘটতে পারে। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি এবং পর্তুগাল সহ ইউরোপের বিস্তীর্ণ অংশ জুড়েও এখন তীব্র তাপপ্রবাহ চলছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft