ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮ জন: যাত্রী কল্যাণ সমিতি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ২:৩১ পিএম

৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রায় ৩১৯টা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯৮ জন মানুষ। আহত হয়েছেন আরও ৯৬০ জন। 

গত ৭ বছরের ঈদুল আযহার তুলনায় এবার সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের ৩৫ দশমিক ৪২ শতাংশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft