প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১:৩৬ পিএম

ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় থেকে সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
মার্কিন সংসদে বুধবার (২০ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টায় এ ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার।
এ অধিবেশনে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সব মার্কিন এমপি ও সিনেটরদের আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেনের ফার্স্টলেডি এমন সময় মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন, যখন দেশটির পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত এবং সাড়ে ছয় হাজার মানুষ আহত হয়েছেন।
-জ/অ