আবারও যুক্তরাষ্ট্রের শপিংমলে গুলি, নিহত ৪
প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। জানা যায়, সেখানে থাকা একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার (১৮ জুলাই সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করেন ওই বন্দুকধারী। এ সময় ফুডকোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করেন। খবর নিউইয়র্ক টাইমসের।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা এখনও অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করা হচ্ছে ফুডকোর্টের বাইরে গুলি চালানো হয়নি।

ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে, যা ফুডকোর্টের কাছে একটি বাথরুমে ছিলেন।

সূত্র বলছে, ইন্ডিয়ানাপোলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে। 

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই।

গ্রিনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলি যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এসময় মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী এবং নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে মেয়র বলেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঢেউয়ে এ হামলা সর্বশেষ। সেখানে বছরে প্রায় ৪০ হাজার জনের আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটেছে।

শিকাগোর একটি সমৃদ্ধ শহরতলিতে ৪ জুলাই একটি প্যারেডে বন্দুকধারী গুলি চালানোর কয়েক সপ্তাহ পরে এ ঘটনাটি ঘটল। ওই ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে তিন ডজন আহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত মে মাসে যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে দুটি গণহত্যার ঘটনা ঘটে, যাতে দেখা যায় ১০ জন কৃষ্ণাঙ্গ লোককে নিউইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি করে হত্যা করা হয় এবং টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft