ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ১১:১৯ পিএম

মেয়েকে ধর্ষণের অভিযোগে গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার  জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুরাইল থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় এক তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তার বয়স ১৯ বছর। গত কয়েক মাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল, লজ্জায় কাউকে জানাতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চায় মেয়েটি।

তিনি আরও বলেন, কল পাওয়ার পর পূবাইল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে পোশাক শ্রমিক আবদুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করে। এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেছেন।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft