বান্দরবানে ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ২:৩৮ পিএম

বান্দরবান সদর উপজেলার নতুন জামছড়ি ইউনিয়নে এক যুবকের  গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শৈচিং মং মারমা (৪০) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী নোয়াপাড়া গ্রামের খিদু মারমার ছেলে। তার দুই মেয়ে আছে। পরিবারটি জামছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘমারা হেডম্যান পাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকতেন।

নিহতের স্ত্রী উম্যানু মার্মা (৩৬) দাবি করেন, গভীর রাতে তিনি প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। এ সময় তিন মুখোশধারী ঘরে ঢুকে তার স্বামীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা জানান, শৈচিং মং মূলত বর্গাচাষি। তিনি মাঝে মাঝে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। ২০ বছর আগে ঘরজামাই হিসেবে বাঘমারা হেডম্যান পাড়ায় এসে বসবাস করছেন তিনি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “বিষয়টি যেহেতু তদন্তাধীন, সেজন্য এখন কিছু বলা যাচ্ছে না। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সদস্য নন।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft