সেলফি তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ বুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১:৪৮ পিএম

ঢাকার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার বেলা ১১টার দিক মৈনট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দোহার ফায়ার সার্ভিসের জরুরি বিভাগের ফায়ার ফাইটার এস এম জসিম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহত সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকাদি গ্রামের হারুন উর রশীদর ছেলে বলে জানা গেছে। সে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাস্তফা কামাল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনট ঘাট ঘুরতে আসে। সন্ধ্যার পর তারা পদ্মা নদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বাল্কহেডে উঠে সেলফি তুলছিল। এ সময় পা পিছলে পড়ে যান। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft