বিদেশিরা দেশের সমস্যার সমাধান করতে পারবে না: হানিফ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৮:৩৩ পিএম

দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে আলোচনা করা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘দেশের যেকোন সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি না পারি কোনো বিদেশি এসে তা সমাধান করতে পারবেন না। বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ।’

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং তাতে সব দল অংশ নেবে।‘ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে বলেও দাবি করেন হানিফ।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft