রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৭:৩৭ পিএম আপডেট: ১৪.০৭.২০২২ ৮:০২ পিএম

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় দেশের তিন মোবাইল অপারেটরের কাছ থেকে প্রশাসনিক জরিমানা আদায় করেছে বিটিআরসি। আজ বৃহস্পতিবার বিটিআরসি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবি, গ্রামীণফোন লিমিটেড এবং বাংলালিংক থেকে ভ্যাটসহ যথাক্রমে ২ কোটি ১০ লাখ, ৫২ লাখ ৫০ হাজার এবং ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবির পক্ষ থেকে বিটিআরসিতে সংশ্লিষ্ট পে-অর্ডার জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft