প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৫:৫৬ পিএম

জর্ডানের অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। জর্ডান সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন, ২০২১ সালের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন, শুধুমাত্র তারা আগামী ১ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাবেন।
জর্ডানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, অবৈধভাবে অবস্থানকালীন সব জরিমানা ও ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করা যাবে। তবে যারা জর্ডান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধে অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না বলে জানানো হয়।
এটি কোনো সাধারণ ক্ষমা নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে বৈধতা গ্রহণের সুযোগ, যা অবৈধভাবে বসবাসকারী সব বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য।