মোটরসাই‌কেল দূর্ঘটনায় নিহত ১
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ২:৫৭ পিএম আপডেট: ১৪.০৭.২০২২ ২:৫৯ পিএম

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন হালদার (৩৫) নামে একজন নিহত হেয়েছে। আজ বৃহস্প‌তিবার সকাল ৭টার দিকে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

শাওনের বাড়ি বা‌গেরহাটের কচুয়া উপ‌জেলার উত্তর মু‌দিয়া গ্রামে। তার বাবার নাম সুনীল হালদার। ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানার সহকারী উপপরিদর্শক গৌতম কুমার জানান, শাওন নামে ওই ব্যক্তি মোটরসাই‌কেলে তার বাড়ি থে‌কে ঢাকায় যা‌চ্ছি‌লেন। পোনা এলাকায় এসএস পে‌ট্রোল পা‌ম্পের সাম‌নে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলেন। সড়‌কের পা‌শে
গা‌ছের সঙ্গে ধাক্কা লা‌গলে তিনি গুরুতর জখম হন। তার মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলে সে সময় উপস্থিত ব্যক্তিরা তা‌কে কা‌শিয়ানী হাসপাতা‌লে নি‌য়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft