এএসআইয়ের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১১:৫৬ এএম

ফরিদপুরের ভাঙ্গা বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ৪০ ভরি স্বর্ণ পুলিশের এএসআইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকালে ভাঙ্গা থানার এএসআই বাবুলসহ দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

পরে পুলিশের বিশেষ অভিযানে এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণ ব্যবসায়ী কাছ থেকে পুলিশের ছিনতাইয়ের ঘটনা ভাঙ্গায় টক অব দা টাউনে পরিণত হয়েছে।  এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া থানার কামঠানা গ্রামের অজিত বিশ্বাসের পুত্র পাপ্পু বিশ্বাসের জুয়েলারির দোকান রয়েছে যশোর সদর মার্কেটে। তার কাছ থেকেই এ স্বর্ণ ছিনতাই হয় গত ৯ জুলাই।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা যুগান্তরকে জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft