বর নয়, কনে যাত্রী!
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১০:২০ পিএম

প্রচলিত নিয়ম ভেঙে এবার বরের বাড়িতে বিয়ে সম্পন্ন করতে গেলেন কনে যাত্রী। আজ বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে এ বিয়ের আয়োজন সম্পন্ন হয়। কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে।  সংস্কৃতিকর্মী ইতি সেলিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের কন্যা কনে। বর হলেন মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে এমএ মালেক শান্ত লস্কর। শান্ত দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক।

বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানান কনে ইতি সেলিনা। কনের বাবা আব্দুল কাদের বলেন, বরের বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে তিনিসহ তার পরিবারের সদস্যরা এসেছেন। কনেযাত্রীর মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।

কনে ইতি সেলিনা জানান, পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়; বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন। 

ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে বর শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন তাদের বাড়িতে বিয়ে করতে। এই বিয়ে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে। কনে তার পূর্বপরিচিত। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে আমিও উপস্থিত ছিলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft