প্রেক্ষাগৃহে আসছে ‘হাওয়া’
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৯:৪৮ পিএম

আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'হাওয়া'। মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা এটি।

মেজবাউর রহমান সুমন জানান, হাওয়া সম্প্রতি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। ঈদের আগে মুক্তি পাওয়া সিনেমাটির 'সাদা সাদা কালা কালা' দর্শকের মাঝে ভালো সাড়া ফেলেছে। ২৯ জুলাই প্রেক্ষাগৃহে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

তিনি বলেন, 'হাওয়া একটি গভীর সমুদ্রের গল্প। সম্পর্ক, প্রতিশোধ ও মৃত্যুকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প এটি।'

'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft