শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে; ফের আন্দোলনকারীদের বিক্ষোভ
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৬:১২ পিএম

বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া পালানোর পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পরেন বিক্ষোভকারীরা। এ ঘোষণার প্রতিবাদ জানিয়ে আবরো রাজধানী কলম্বোর প্রাণকেন্দ্রে ফের জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্রমাসিংহেরও পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। বিবিসি এ খবর জানিয়ছে।  

আজ বুধবার দুপুরে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বিক্রমাসিংহের নাম ঘোষণা করেন। স্পিকার জানান, গোতাবায়া রাজাপক্ষে দেশত্যাগের পূর্বে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে যান। সেকারণেই রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদত্যাগ করলে তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন প্রধানমন্ত্রী। আর যদি প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন সেক্ষেত্রে পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রনিল বিক্রমাসিংহে চলমান পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া, দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না সাধারণ বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসে ঢুকে পড়েছেন।  তবে বিক্রমাসিংহে তার সরকারি বাড়িতে নেই।  গত শনিবার থেকে তিনিও গোপনস্থানে গা ঢাকা দিয়েছেন। 

এর আগে মিলিটারি পুলিশের সঙ্গে সাধারণ বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের ওপর টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বাড়ির দখল নেন তারা।  বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিক্রমাসিংহেও রাজপাকসের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের দুর্নীতি এবং বিভিন্ন কুকর্মে সহায়তা করেছে।  গণমাধ্যম বিবিসির সঙ্গে একজন বিক্ষোভকারী জানিয়েছেন, রনিল রাজাপাকসে যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আন্দোলন বৃথা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft