বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৮:২০ পিএম আপডেট: ১০.০৭.২০২২ ৮:২৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আজ রোববার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বিএসএফকে মিষ্টি উপহার দেয়।

ভারতের বিএসএফের গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্প কমান্ডারদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বলেন, 'সীমান্তে ২ বাহিনীর সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে ২ দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।'

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইলিশ সীমান্তে বিএসএফ ও বিজিবি মিষ্টি বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft