দেশে শরিয়াহ আইন চালু হবে: আফগান নেতা
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৩:৩০ পিএম

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশজুড়ে শরিয়াহ আইন প্রচলনের অঙ্গীকারের কথা জানিয়েছেন। 
ঈদ উল আযহা উপলক্ষে ধারণকৃত অডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। আজ রোববার আফগানিস্তানের সংবাদ মাধ্যম টলো নিউজের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কান্দাহারের ঈদ-গাহ মসজিদে ঈদের নামাজের সময় আখুন্দজাদা আরও জানান, আগের সরকারের প্রতিষ্ঠিত যেসব আইন শরিয়াহ-ভিত্তিক নয়, সেগুলোকে বাতিল করা হবে।

তিনি বলেন, 'গত ২০ বছরে আশরাফ গনি ও (হামিদ) কারজাইর আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের তৈরি সব আইন ও নীতিমালাগুলো এখন বিশেষজ্ঞরা নিরীক্ষণ করবেন। যদি এগুলোতে এমন কিছু পাওয়া যায় যা শরিয়াহ বিরোধী বা জনগণের স্বার্থের পরিপন্থী, তাহলে সেগুলোকে প্রত্যাহার করা হবে এবং পরিবর্তে আমরা পূর্ণ ইসলামী ব্যবস্থা চালু করবো।'

এ ঘোষণা এমন সময়ে এলো, যখন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বিদেশী বসবাসকারী আফগানদের বর্তমান ক্ষমতাসীন সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়েছেন। তিনি তাদেরকে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (তালেবানের দেওয়া আফগানিস্তানের নতুন নাম) ঘোষণা করা সাধারণ ক্ষমার সুবিধা নিতেও উদ্বুদ্ধ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft