ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় ভারতের
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ১০:৪৬ এএম

ইংল্যান্ডকে গুড়িয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। এজবাস্টনে গতকাল শনিবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ রানে জিতেছে সফরকারী ভারত। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান তোলে তারা। জবাবে স্বাগতিক ইংলিশরা ১৭ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১২১ রানে।

এক পর্যায়ে, ৮৯ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ভারত। তবে সতীর্থদের আসা-যাওয়ার বিপরীতে পাঁচে নেমে জাদেজা খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। ২৯ বল মোকাবিলায় তিনি মারেন ৫ চার। এতে ভারত পায় লড়াইয়ের জন্য ভালো পুঁজি। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৪ উইকেট নেন ২৭ রানে। অভিষিক্ত রিচার্ড গ্লিসন ১৫ রানে শিকার করেন ৫ উইকেট।

শুরুতেই ইংলিশদের ব্যাটিংয়ে ভুবনেশ্বর দাগেন তোপ। দুই ওপেনার জেসন রয় ও জস বাটলারকে দ্রুত সাজঘরে পাঠান তিনি। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়ানো হয়নি ইংল্যান্ডের। ভুবনেশ্বর ১৫ রানে ৩ উইকেট শিকার করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ১০ রান দিয়ে ২ উইকেট করে নেন বুমরাহ ও চাহাল।

আজ রোববার নটিংহ্যামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পরস্পরের বিপক্ষে খেলতে নামবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৭০/৮ (রোহিত ৩১, পান্ত ২৬, কোহলি ১, সূর্যকুমার ১৫, হার্দিক ১২, জাদেজা ৪৬*, কার্তিক ১২, হার্শাল ১৩, ভুবনেশ্বর ২, বুমরাহ ০*; উইলি ০/৩৫, কারান ০/২৬, মইন ০/২৩, গ্লিসন ৩/১৫, পার্কিনসন ০/২১, জর্ডান ৪/২৭, লিভিংস্টোন ০/২৩)

ইংল্যান্ড: ১৭ ওভারে ১২১ (রয় ০, বাটলার ৪, মালান ১৯, লিভিংস্টোন ১৫, ব্রুক ৮, মইন ৩৫, কারান ২, উইলি ৩৩, জর্ডান ১, গ্লিসন ২, পার্কিনসন ০; ভুবনেশ্বর ৩/১৫, বুমরাহ ২/১০, হার্দিক ১/২৯, হার্শাল ১/৩৪, চাহাল ২/১০, জাদেজা ০/২২)

ফল: ভারত ৪৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ভুবনেশ্বর কুমার।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft