মহারাষ্ট্রের স্পিকারের নির্দেশ
একটি গরুও যেন জবাই না হয়
প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২, ৮:২২ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে  ভারতের মহারাষ্ট্রে একটি গরুও যাতে কোরবানি দেয়া না হয় সেটা নিশ্চিত করতে প্রদেশের ডিজিপি তথা পুলিশ প্রধানকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকর। প্রসঙ্গত সম্প্রতি একনাথ শিন্ডের সরকারে নতুন স্পিকার হয়েছেন রাহুল নার্ভেকর। এদিকে এই নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

তবে মহারাষ্ট্রে গোহত্যাকে অপরাধ বলে গণ্য় করা হয়। বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছে মহারাষ্ট্রে। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রি করলে জরিমানার নির্দেশও রয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে।

এদিকে এর আগে আসামের এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল জানিয়েছিলেন, গরুর সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে রয়েছে। গো মাতা বলে তারা পুজা করেন। সেক্ষেত্রে এবার ঈদে গো হত্যা করবেন না। তার এই আবেদনকে স্বাগত জানিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন। তবে এবার মহারাষ্ট্রে গো হত্যা বন্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। কেউ যাতে কোনওভাবেই কোরবানী ঈদে গরু জবাই না করতে পারেন তার নির্দেশ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft