‘লাল সিং চড্ডা’-য় ‘উচ্চারণ’ নিয়ে সমালোচনার মুখে আমির খান
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৫:২৫ পিএম

বলিউড তারকা আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চড্ডা’ মুক্তির আগেই সিনেমায় আমিরের অভিনয়, উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি।

মুক্তির প্রতীক্ষায় থাকা এই সিনেমার গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমির খানও ব্যস্ত ছবির প্রচারের কাজে। তার মধ্যেই কটাক্ষের মুখোমুখি ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সিনেমায় এক পাঞ্জাবি শিখের চরিত্রে অভিনয় করেছেন আমির। টম হ্যাঙ্কসের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় রূপান্তরণ এটি। লাল সিংহের জীবনের পরতে পরতে রয়েছে চমক। জীবনের ব্যর্থতা, কঠিন লড়াই করে এগিয়ে চলা-- সব কিছুই রয়েছে এই সিনেমায়। সব মিলিয়ে রয়েছে টানটান উত্তেজনা।

সিনেমার প্রচার ঝলক মুক্তির পরই শুরু হয়ে যায় বিতর্ক। ৪ কোটিরও বেশি দর্শক দেখেছেন এই প্রচার ঝলক। তবে আমিরের অভিনয়ে হতাশ হয়েছেন অনেকেই।

এর মধ্যেই উঠে এসেছে নতুন সমালোচনা। সিনেমায় আমিরের পাঞ্জাবি উচ্চারণের সমালোচনা করেছেন পাঞ্জাবি অভিনেত্রী সরগুণ মেহতা ও গুরনাম ভুল্লার। মুক্তির আগেই এই সমালোচনা ও বিতর্কে সিনেমাটির সাফল্য এখন প্রশ্নচিহ্নের মুখে।

মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সরগুণ বলেছেন, ‘‘আমিরের পাঞ্জাবি উচ্চারণ আরও ভাল হওয়া উচিত ছিল। তিনি যে ভাবে কথা বলেছেন, শুনতে খুব কৃত্রিম লাগছে।’’

সেই সঙ্গে তিনি এ কথাও স্বীকার করেছেন, ‘আমির যদি শুদ্ধ পাঞ্জাবি ভাষায় কথা বলতেন, তা হলে অনেকেই বুঝতে পারতেন না। আমির যদি এর পর বাংলা ভাষায় ছবি করেন, সেখানেও শুদ্ধ বাংলা কথা অনেকেরই বুঝতে অসুবিধা হবে।’ খবর আনন্দবাজারের।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft