ঈদুল আজহা উপলক্ষে
সোনামসজিদ স্থলবন্দর চার দিন বন্ধ থাকবে
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ১১:৫৫ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চার দিন বন্ধ থাকবে। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। 

তিনি জানান, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ জুলাই থেবে যথারীতি বন্দরের কার্যক্রম চলবে।


জ/ আল

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft