বিএম ডিপোতে বিস্ফোরণে
বিএম ডিপোর অগ্নিকাণ্ডে মালিকপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই
তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো দায় এড়াতে পারে না
প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৮:৪৯ পিএম

সীতাকুণ্ডের বিএম ডিপোতে থাকা রাসায়নিক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠিত তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সমন্বয়ক অতিরিক্ত বিভাগের কামিশনার মিজানুর রহমান বলেছে,  এক মাস আগে বেসরকারি ওই কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষ এবং তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো দায় এড়াতে পারে না।

তদন্ত কমিটির সদস্যরা বুধবার বিকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেন।

কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, ভয়াবহ ওই দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাদের উপর। সব দিক বিবেচনায় নিয়ে তারা তদন্ত করেছেন।

কমিটির প্রতিবেদনে ২০টি সুপারিশ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,  আমরা দুর্ঘটনাস্থলে সরজমিনে গিয়েছি এবং কারা এর জন্য দায়ী তা নির্ধারণের চেষ্টা করেছি। এ ঘটনায় বৃহত্তর তদত্তও হতে পারে।

বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পর সরকারের নির্দেশে এ তদন্ত কমিটি করা হয়েছে। আমরা এ প্রতিবেদনে মন্ত্রীপরিষদ বিভাগে পাঠাবো। সেখান থেকে পরবর্তী করণী নির্ধরণ হবে। 

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কন্টেইনার ডিপোতে আগুর লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ভয়াবহ আকার ধারণ করে। ডিপোতে থাকা রাসায়নিকের কারণে ছড়িয়ে পড়া ওই আগুন ৮৬ ঘন্টা পর বিভিন্ন বাহিণীল চেষ্টায় নেভানো হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

এদিকে দুর্ঘটনায় পর মোট ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ মধ্যে চট্রগ্রাম বন্দর এবং বিভাগীয় কমিশনারের গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft