প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ১০:৫০ এএম

শ্রীলঙ্কায় চলমান তীব্র অর্থনৈতি এবং রাজনৈতিক সংকটে দিশেহারা হয়ে পরেছিল।তাই এশিয়া কাপ আয়োজন নিয়ে উঠেছিল শঙ্কা। অবশেষে কেটে গেলো সেই শঙ্কা। সব জল্পনা-কল্পনা অবশেষে শ্রীলঙ্কায়ই হতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ সিরিজ।
এ বছর আগস্ট-সেপ্টেম্বর (২৭ আগষ্ট-১১সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় এই এশিয়া কাপ হওয়ার কথা। টি-২০ ফরম্যাটে হওয়া এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও একটি দল।
এ ব্যাপারে মঙ্গলবার (০৫) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী মঙ্গলবার বলেছেন, ‘মূলত এসিসি থেকেই এশিয়া কাপের সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত যা জানি, শ্রীলঙ্কাই আয়োজন করছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়ত কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।’
তাছাড়া বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।’
প্রসঙ্গতঃ সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিলো। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত। ২০২০ সালের করোনা মহামারির কারণে টুর্নামেন্টটি হয়নি। লম্বা সময় পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান দেশ গুলো এশিয়া জয়ের লড়াই।
জ/আল