ডিভোর্সের পর আবারও এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯:১১ পিএম

২০০৮ সালে নির্মাতা রাজ চক্রবর্তীর হাত ধরে দু’জন নায়ক-নায়িকা টলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমার নাম ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘চিরদিনই তুমি যে আমার’। সেই সুবাদে পরিচিতি পান নায়ক-নায়িকা; অর্থাৎ রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার।

একসঙ্গে কাজ করতে গিয়ে একে-অপরকে ভালোবেসে ফেলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই ভালোবাসা শেষ অব্দি ২০১০ সালে গড়ায় বিয়েতে।  সংসারও চলছিল সুখে। সেই সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ।

কিন্তু সংসারটা স্থায়ী হলো না। বিয়ের সাত বছরের মাথায় ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন রাহুল ও প্রিয়াঙ্কা। তাদের বিচ্ছেদে ভক্তরাও কষ্ট পেয়েছিল। এরপর একাধিক সম্পর্কে জড়িয়েছেন দু’জনেই। 

এদিকে বিচ্ছেদের ৫ বছর পর আবারও এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা। অতীতের তিক্ততা ভুলে সন্তানকে মাঝে বসিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন প্রাক্তন দম্পতি। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে রাহুল লিখেছেন, ‘নতুন সূচনা’।

তাহলে কি ফের এক ছাদের নিচে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা উত্তরটা এখনই বলা মুশকিল। তাদের এই এক হওয়া আপাতত একটি সিনেমার জন্য। তাদের ছেলে সহজ সিনেমায় কাজ করতে যাচ্ছে। সিনেমার নাম ‘কলকাতা ৯৬’। এটি পরিচালনা করবেন রাহুল নিজেই।

এই সিনেমার সূত্রেই কাছাকাছি এসেছেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে ভক্তদের মনে নানান ভাবনা উঁকি দিচ্ছে। অতীতের ভুল-ভ্রান্তি মুছে তারা আবারও সংসার জীবনে ফিরবেন, এমন প্রত্যাশাই করছেন ভক্তরা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft