কখন কোথায় লোডশেডিং হবে, সুনির্দিষ্ট সময় চান: প্রধানমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৮:৩৮ পিএম

রাজধানীসহ সারা দেশ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লোডশেডিংয়ের ক্ষেত্রে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি চান, কখন কোথায় লোডশেডিং হবে- সেই সময় নির্ধারণ করা হোক।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কথা তুলে ধরেন। ‘বিদ্যুতের ব্যাপারে আমাদের শুধু সাশ্রয়ীই হতে হবে না, কিছুটা সময় বিদ্যুৎ উৎপাদন একটু কমিয়ে দিয়ে আমাদের যেন বিদ্যুৎ উৎপাদনের যে উপাদানগুলো, সেগুলো যেন আমরা কম ব্যয় করতে পারি।’

প্রধানমন্ত্রী মঙ্গলবার (০৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। 

লোডশেডিং প্রসঙ্গে নিজের পরিকল্পনা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘এখন আমরা একটা সুনির্দিষ্ট সময় যদি ধরে দিই, যে একেক এলাকাভিত্তিক, যে কিছুক্ষণের জন্য সেখানে বিদ্যুতের কিছু লোডশেডিং হবে তাহলে মানুষ প্রস্তুতি নিতে পারবে। সেভাবেই আমাদের কিছু কিছু পদক্ষেপ এখন থেকেই যদি আমরা নিই, তাহলে আগামী দিনে যে আরও সমস্যাটা দেখা দিবে, সেটার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব।’

এ সময় প্রধানমন্ত্রী অনেক দেশই যে এখন জ্বালানি সংকটে ভুগছে- সে কথা তুলে ধরে বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে যেমন মূল্যস্ফীতি বেড়েছে, তেমনি সেখানে বিদ্যুতের জন্যও এখন হাহাকার। তারা বলেই দিয়েছে, দিতে পারবে না। 

তিনি বলেন, বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখে সতর্ক হয়ে চললে সমস্যা এড়ানো যাবে। আমি সবাইকে এই অনুরোধটা করব। আমরা যদি সতর্ক হয়ে চলি, ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না সেটুকু অন্তত বলতে পারি। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft