মেহেরপুরে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৮:১২ পিএম

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ সুবহান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (০৫ জুলাই) সকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে সোবহানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

আটক সোবাহান সদর উপজেলার গোভীপুর গ্রামের আকবর মোল্লার ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা সকালে গোভীপুর গ্রামে অভিযান চালান। 

এ সময় সোবাহানকে গ্রেপ্তার করার পর তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬) ১ সারনীর ৮ (ক) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft