প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৬:০৬ পিএম আপডেট: ০৫.০৭.২০২২ ৬:৪৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৯৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১ জন। এছাড়া এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগে, ৪২ জন ময়মনসিংহ বিভাগের, ১৩৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৭ জন রাজশাহী বিভাগে, ১৮ জন রংপুর বিভাগে, ৩৭ জন খুলনা বিভাগে, ৭২ জন বরিশাল বিভাগে ও ১৯ জন সিলেট বিভাগে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর, প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
গত ২০ এপ্রিল করোনায় মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হলেও সম্প্রতি সময়ে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছেই।
-জ/অ