বিশাল তেলের খনি পেয়েছে রাশিয়া
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৫:৪৩ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যখন গোটা বিশ্বে চলছে জ্বালানি তেলের সংকট, তখন বিশাল এক তেলের খনি আবিষ্কার হয়েছে রাশিয়ায়।
   
রোজনেফত, রাশিয়ার প্রধান জ্বালানি কোম্পানি ঘোষণা করেছে, তারা আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে নতুন একটি বিশাল তেলের খনির সন্ধান পেয়েছে। এ খনিতে প্রায় ৮২ মিলিয়ন টন তেল মজুদ রয়েছে। খবর ওয়েল প্রাইজ ডটকমের।

সাম্প্রতিককালে রাশিয়া যে সব তেলের খনি আবিষ্কার করেছে এটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় খনি।

রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। পরীক্ষা করে দেখা গেছে যে, সেখানে প্রতিদিন সর্বোচ্চ ২২০ ঘনমিটার তেলের প্রবাহ রয়েছে।

রোজনেফত জানিয়েছে, এই খনির তেলের মান খুবই উন্নত। এই তেল হালকা, সালফারের পরিমাণ খুবই কম এবং ঘনত্বও কম।

পেচোরা সাগরের এই এলাকায় তেলের খনি পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো যে, তিমান-পেচোরা প্রদেশে এমন তেলের খনি পাওয়ার গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। নতুন এই খনি ওই অঞ্চলে আরও তেল অনুসন্ধানের সুযোগ করে দিয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft