শ্রীমঙ্গলে নান্দনিক 'ওয়াটারলিলি রিসোর্ট'-এর শুভ উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২:৫৫ পিএম

চায়ের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর এলাকায় পাওয়ার গ্রীড সাব-স্টেশনের পাশে আকর্ষনীয় সাজে সজ্জিত নান্দনিক 'ওয়াটারলিলি রিসোর্ট'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৪ জুলাই ২০২২) সন্ধ্যা ৭টায় ফিতা কেটে রিসোর্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, এডিশনার এসপি হাসান মোহাম্মদ রিকবদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, সাবেক পাপলিক প্রসিকিউটর এডভোকেট আজাদুর রহমান আজাদ, এমবি ক্লথ স্টোরের মালিক ডা.আব্দুল আহাদ, ওয়াটারলিলি রিসোর্টের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; দৈনিক জবাবদিহি পত্রিকা'র শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীমসহ অন্যান্য শ্রেণি পেশার প্রতিনিধিরা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft