প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭:৫৩ পিএম

সারাদিনের কাজ শেষে হোস্টেলে ফিরেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সাইফুল ইসলাম (৪৫) গ্রীস প্রবাসী স্ট্রোক করে মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন।
সাইফুল ইসলাম সদর উপজেলার শোলমারী গ্রামের নতুনপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। সে দুই সন্তানের জনক। গত রবিবার দিবাগত রাত বাংলাদেশ সময় আনুমানিক দেড় টার দিকে মারা যান তিনি।
সাইফুল ইসলামের ফুঁপাতো ভাই মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন মিরন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সাইফুল ইসলাম দেশে থাকাবস্থায় চাষ আবাদ করতেন। সংসারের উন্নতি করতেই বিদেশ গিয়েছিলেন তিনি। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ইমতিয়াজ হোসেন মিরন। সংসারের স্বচ্ছলতা ফেরাতে সাইফুল ইসলাম প্রায় ৭ বছর আগে পাড়ি জমিয়েছিলেন গ্রীসে।
সংসারের স্বচ্ছলতা ফেরাতে পারলেও সাইফুল ইসলাম আর ফিরে আসতে পারলেন না স্ত্রী সন্তান আর বাবা-মায়ে বুকে।
-জ/অ