ঈদে বাড়ি ফিরতে ১২ নির্দেশনা: ট্রাফিক বিভাগ
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৬:২৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ১২টি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ইতিমধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে আর এই নির্বিঘ্নে বাড়ি ফেরাকে কেন্দ্র করে সোমবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তরফ থেকে এই ১২ টি নির্দেশনা দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

নির্দেশনাগুলো হল-

১. ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তঃ জেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন নেবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এটি খেয়াল রাখতে হবে।  

২. ঢাকা মহানগরীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না।

৩. ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বাহির পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোন অযাচিত যানজটের সৃষ্টি না হয়।

৪. ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে।

৫. আন্তঃজেলা পরিবহনের যাত্রীরা বা গমন প্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করার জন্য আহ্বান করা হলো।

৬. ঢাকা মহানগরী হতে দূরপাল্লার রুটপারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোন বাস চলাচল করবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এটি কঠোরভাবে মেনে চলতে হবে এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন।

৭. বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারো কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। 

৮. সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট সঙ্গে রাখবেন।

৯. যাত্রীদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন। কোন যানবাহনেই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না।

১০. যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকরা এমন কোন অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না যেন সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানীর সম্ভবনা থাকে।

১১. করোনার প্রকোপ ঊর্ধ্বগতি বিধায় পরিবহনচালক ও যাত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াতের জন্য আহ্বান করা হলো।

১২. প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোলরুম: ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরি সেবা: ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। নাগরিক জীবনের নিরাপত্তা বিধান, ঈদের অনাবিল আনন্দ এবং শান্তি অটুট রাখতে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft